মানবতার ফেরিওয়ালা,গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু,শিক্ষানুরাগী,বিশিষ্ট সমাজসেবক,জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস), চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও সড়ক উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং হযরত আন্নার আলী শাহ্ (রঃ) হেফজ একাডেমির প্রতিষ্ঠাতা জনাব মুহাম্মদ মঈন উদ্দীন ভাই কে ৭নং বেতাগী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
এক নজরে ৭নং বেতাগী ইউনিয়ন পরিষদের নির্বাচনী ইশতেহার সর্বসাধারণের মাঝে তুলে ধরা হলো।
বি:দ্র:এই ইশতেহার এলাকা বেদে পরিবর্তন হইতে পারে।
১) জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখে বেতাগীর কৃষকদের কে আত্মিক সহায়তা ও প্রযুক্তিগত সহায়তা করা হবে যাতে বেতাগীতে কোন ফসলি জমি খালি না থাকে ইনশাআল্লাহ।
২) বেতাগী অংশে নদী ভাঙ্গন রোধে ব্লকিং সিস্টেম বসানো হবে এবং একটি পর্যটন এরিয়া ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
৩)বেতাগী পাহাড়ি অঞ্চল হওয়াতেই শুষ্ক মৌসুমে খাবার পানির সংকট দেখা দেওয়াই গভীর নলকূপ স্থাপনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।
৪) বেতাগীতে যত কর্মসংস্থা আছে সব জায়গায় বেতাগীর ছেলেদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। (কারণ বেতাগীতে ২১৫৯জন বেকার যুবক রয়েছে।)
৫) আমাদের বেতাগী পাহাড়ি জনবসতি এলাকা তাই রাত্রে কালীন চলাফেরা ও জীবন যাপন করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়।এজন্য অন্ধকারাচ্ছন্ন জায়গায় লাইটিং এর ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
৬) খেলাধুলার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ কে উন্মুক্ত করা হবে এবং মাঠে চারপাশে গ্যালারি ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ
৭) জনবসতি এলাকায় যে সমস্ত রাস্তা কাঁচা রয়েছে সেগুলো পাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
৮)বেতাগী ইউনিয়নে যে সমস্ত কমিউনিটি ক্লিনিক আছে সেখানে ডাক্তার নিয়োগ করা হবে ইনশাআল্লাহ।
৯)মানুষের জান মাল নিরাপত্তা রক্ষার জন্য বেতাগী ইউনিয়নে পুলিশ ফাঁড়ি ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ ।
১০)প্রত্যেক ওয়ার্ডে মেম্বারদের জন্য স্থায়ী অফিস নির্মাণ করা হবে যাতে স্থানীয় ব্যক্তিরা নাগরিক সকল সুবিধা ওয়ার্ড মেম্বারের কাছ থেকে সহজে নিতে পারে এবং ওই অফিসের আন্ডারে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকবে ইনশাআল্লাহ।
১১)প্রত্যেক ওয়ার্ডে একটি করে ওয়াইফাই জোন থাকবে ইনশাআল্লাহ
১২)কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানকে হাট বা বাজার ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
১৩)বেতাগীতে বৃক্ষরোপন অভিযান অব্যাহত রাখা হবে ইনশাআল্লাহ।