পোমরা হিলাগাজী পাড়া হামিদুল্লাহ শাহ্ (রহ:) তরুণ সংঘের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পোমরা হিলাগাজী পাড়া হামিদুল্লাহ শাহ্ (রহ:) তরুণ সংঘের মিলাদ মাহফিল অনুষ্ঠিত
_____________________________________
মোহাম্মদ জসিম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে পোমরা হিলাগাজী পাড়া হামিদুল্লাহ শাহ্ (রহ:) তরুণ সংঘের আয়োজনে এবং এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) পোমরা হিলাগাজী পাড়া ঈদগাহ্ মাঠে আয়োজিত মাহফিলের উদ্বোধক ছিলেন হিলাগাজী পাড়া হামিদুল্লাহ শাহ (রাঃ) তরুণ সংঘের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ সেলিম শাহ।
হিলাগাজী পাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নুরুল আমিন তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, চান্দগাঁও নজিরীয়া নঈমীয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব আল্লামা নুর মোহাম্মদ আল কাদেরী।
এতে প্রধান ওয়ায়েজ ছিলেন, চান্দগাঁও নজিরীয়া নঈমীয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব আল্লামা খাইরুল আমিন চিশতি।
এতে বিশেষ অতিথি ছিলেন, গোমরা জামেউল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র আরবী শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. আবদুল কাদের, আছুয়া পাড়া ও জমাদার বাড়ী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আবুল বশর আল কাদেরী, সরফভাটা ভালুকিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া এবতেদায়ী মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন আশরাফী, হযরত হাঁছি ফকির (রহঃ) সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সিনিয়র আরবী শিক্ষক মাওলানা মুহাম্মদ জাহেদুল ইসলাম রেজা সহ প্রমুখ।












