আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া ৭ আসনের নির্বাচনী ইশতেহার এটাই হওয়া উচিত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া ৭ আসনের নির্বাচনী ইশতেহার এটাই হওয়া উচিত।
০)বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলকে ঢাকা সমাধি স্থলের মত উন্নতি করা এবং পর্যটন এরিয়া হিসেবে ঘোষণা করা।
১) কাপ্তাই রোড চার লেইনে উন্নত করা।
২) লেচু বাগান হতে রায়খালি অংশে কর্ণফুলী নদীতে সেতু নির্মাণ করা।
৩)ইকো পার্কের বন্যপ্রাণী সংরক্ষণ করে ইকোপার্ক পুনরায় চালু করা।
৪) মরিয়মনগর হতে রানীর হাট বাজার পর্যন্ত সড়ক টি ডবল করা।
৫) নদী ভাঙ্গন রোধে দুই পাশে ব্লকিং সিস্টেম বসানো।
৬)রাঙ্গুনিয়া গাড়ি চালকদের দুর্ভোগ কমাতে গ্যাস পাম্পটি পুনরায় চালু করা।
৭)পাহাড়ি অঞ্চল হওয়াতেই শুষ্ক মৌসুমে খাবার পানির সংকট দেখা দেওয়াই গভীর নলকূপ স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া।
৮) রাঙ্গুনিয়া যত কর্মসংস্থা আছে সব জায়গায় রাঙ্গুনিয়ার ছেলেদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। (কারণ রাঙ্গুনিয়া ২৯৫১১জন বেকার যুবক রয়েছে।)
৯) আমাদের রাঙ্গুনিয়া পাহাড়ি জনবসতি এলাকা তাই রাত্রে কালীন চলাফেরা ও জীবন যাপন করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়।এজন্য অন্ধকারাচ্ছন্ন জায়গায় লাইটিং এর ব্যবস্থা করে দেওয়া।
১০) খেলাধুলার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ কে উন্মুক্ত করে দেওয়া এবং মাঠে চারপাশে গ্যালারি ব্যবস্থা করে দেওয়া।
১১) জনবসতি এলাকায় যে সমস্ত রাস্তা কাঁচা রয়েছে সেগুলো ব্রিক সলিংন করা।
১২)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবার মান বাড়ানো এবং যে সমস্ত কমিউনিটি ক্লিনিক আছে সেখানে ডাক্তার নিয়োগ করা।
১৩)মানুষের জান মাল রক্ষার জন্য ইউনিয়ন ভিত্তিক পুলিশ ফাঁড়ি ব্যবস্থা করে দেওয়া।
১৪)এশিয়া মহাদেশের বিখ্যাত কর্ণফুলী পেপার মিল পুনরায় চালু করা।
১৫)জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখে রাঙ্গুনিয়ার কৃষকদেরকে আত্মিক সহায়তা ও প্রযুক্তিগত সহায়তা করা।
১৬)রাঙ্গুনিয়া বৃক্ষরোপন অভিযান অব্যাহত রাখা।
