ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ নোটিশ

ডেলিভারির পর সাইটে ক্লায়েন্ট কর্তৃক যেকোনো ধরণের পরিবর্তন, মুছে ফেলা বা অযাচিত সম্পাদনার ফলে যদি সাইটে কোনো সমস্যা বা ত্রুটি সৃষ্টি হয়, সে ক্ষেত্রে আমাদের কোম্পানি সর্বোচ্চ একবারই তা সংশোধন করবে।
আমরা ইতিমধ্যে একই সমস্যার সমাধান দুইবার প্রদান করেছি। ভবিষ্যতে একই ধরণের সমস্যা পুনরায় দেখা দিলে তা আর আমাদের কোম্পানির দায়ভার হিসেবে গণ্য হবে না। প্রয়োজনে অতিরিক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে।
এছাড়াও, আমরা যেসব রেডি সাইট বা ছোট প্রজেক্ট সরবরাহ করি, সেগুলোর জন্য পরবর্তীতে এই ধরণের কোনো টেকনিক্যাল সাপোর্ট বা সংশোধনের দায়ভার আমাদের নয়। রেডি সাইট একটি পূর্ণাঙ্গ প্রস্তুত পণ্য হিসেবে ক্লায়েন্টকে সরবরাহ করা হয়, এবং এ ধরনের প্রজেক্টে পরবর্তীতে কোনো সাপোর্ট প্রদান কোম্পানির নীতিমালার মধ্যে পড়ে না।
এই বিষয়ে আমাদের ডেস্ক প্রতিনিধি ক্লায়েন্টকে কাজ নেওয়ার পূর্বেই পরিষ্কারভাবে অবহিত করেছিলেন এবং সম্মতির ভিত্তিতেই প্রজেক্টটি সম্পন্ন হয়েছে।
এই নিয়মাবলী ক্লায়েন্ট এবং ডেভেলপার উভয়ের স্বার্থেই প্রযোজ্য, যাতে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ভুল বুঝাবুঝি ও সমস্যার সৃষ্টি না হয়।
ধন্যবাদান্তে,
সাহাব উদ্দিন আহমেদ
সিনিয়র ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার
চট্টগ্রাম আইটি সফট












